ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ দুই যুবক গ্রপ্তার
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়ন থেকে ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার রাত ১০টায় ওই ইউনিয়নের কালিতলা নামক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো; সালন্দর ইউনিয়নের আরাজি কেষ্টপুর গ্রামের প্রায়াত আকবর আলীর দুই ছেলে মনির হোসেন (৩০) ও শাহিন (২৭)।
ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ বলেন, বৃহস্পতিবার রাতে সালন্দর ইউনিয়নের কালীতলা নামক এলাকায় মাদক ব্যবসায়ীরা ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিল। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এসময় দুই যুবককে গ্রেপ্তার করা হয় এবং তাদের শরীরে তল্লাশী করে ৫শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে ।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
Manual5 Ad Code মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামেRead More



Comments are Closed