Main Menu

জৈন্তাপুরে জায়গা দখলের চেস্টাকালে আটক ৪

Manual3 Ad Code

মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে জায়গা দখল করতে গেলে জানতা ৪জনকে আটক করে পুলিশে দিয়েছে। আটকৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র বটি দা ও ছোরা উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায়- প্রায় ২ বৎসর পূর্বে উপজেলার ফেরীঘাট এলাকায় জায়গা দখলকে কেন্দ্র করে জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের ২বারের সভাপতি, নিজপাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুখলিছুর রহমান দৌলা কে পরিকল্পিত ভাবে রাতের অন্ধকারে ব্রিজের উপর হত্যা করা হয়। এঘটনায় পর হতে জায়গাটিতে কেউ দখলে যাচ্ছে না। ৯ সেপ্টেম্বর শুকবার বেলা ১১টায় নিজাপাট ইউনিয়নের পানিহারা হাটির মৃত হাসন আলীর ছেলে দুলাল আহমদের নির্দেশে এবং ফেরীঘাট গ্রামের বাসিন্ধা মৃত ওয়াসির আলীর ছেলে মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে ফের জায়গাটি দখল করতে গেলে এলাকাবাসী তাদেরকে আটক করে বিদ্যুতের খূটির সাথে বেঁধে রাখে। এসময় তাদের কাছ থেকে বটি দা সহ ছোরা উদ্ধার করা হয়। তাৎক্ষনিক ভাবে বিষয়টি জৈন্তাপুর মডেল থানার পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে থানার এস.আই শাহেদ নেতৃত্বে একদল পুলিশ জনতার হাতে আটককৃত উপজেলার ফেরীঘাট গ্রামের বাসিন্ধা মৃত ওয়াসির আলীর ছেলে মোঃ শহিদুল ইসলাম(৫৫), ঘিলাতৈল গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে আব্দুল মুতলিব(৫৬), একই গ্রামের আব্দুল মুতলিবের ছেলে সেলিম মিয়া(২৮), সুমন মিয়া (২৪) কে নিয়ে আসে।
এ বিষয়ে আটক মুতলিব জানান- নিজপাট পানিহারা হাঁটি গ্রামের হাছন আলীর ছেলে দুলাল আহমদ কাজের জন্য তাদেরকে শহিদুলের মাধ্যমে ফেরীঘাটে নিয়ে যায়। শহিদের উপস্থিতিতে কাজ শুরুর প্রাক্কালে এলাকাবাসী আমাদেরকে আটক করে। মুলত আমরা কাজের জন্য আসি। দেশীয় অস্ত্র গুলো শহিদুলের।
এবিষয়ে আটক শহিদুল বলেন- তাদেরকে তিনি কোন কাজে নিয়ে আসেননি। নিজেদের বাঁচাতে তারা আমাকে ফাঁসিয়ে দিয়েছে। আমি শশুরবাড়ী হতে বটি দা নিয়ে জৈন্তাপুরে যাওয়ার প্রাক্কালে এলাকাবাসী আমাকে আটক করে। তবে শহিদুল বটি দা ও ছোরা তার বলে জনতার সম্মুখে পুলিশকে জানান।
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ সফিউল কবির বলেন- আটকের বিষয়টি জানতে পেরে আইন শৃংঙ্খলার অবনতি না ঘটার জন্য আমি ফৌর্স পাটিয়ে তাদেরকে উদ্ধার করি। এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। তবে আটককৃতরা থানা হেফাজতে রয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code