মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ৩ সন্তানের জননী সাহেদা
বিয়ানীবাজার প্রতিনিধি: নির্মমতা আর নিষ্ঠুরতা কাকে বলে এর বাস্তব উদাহরণ দেখিয়ে দিলেন এক সৎ পুত্র। সৎ মাকে চোঁখে লবন ছিটিয়ে অন্ধ করে কুড়াল দিয়ে উপর্যপুরি কুপিয়ে মৃত ভেবে বাড়ীতে ফেলে গেল সৎ পুত্র। ঘটনাটি ঘটেছে বিয়ানীবাজার উপজেলার কুড়ার বাজার ইউনিয়নের আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামে।
এলাকাবাসী মুমুর্ষ অবস্থায় সাহেদা বেগমকে উদ্ধার করে বিয়ানীবাজার সরকারী হাসপাতালে নিয়ে আসেন। তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় বিয়ানীবাজার থানায় এজাহার দায়ের করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ অভিযুক্তকে আটক করতে পারেনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জকিগঞ্জ উপজেলার শাহবাগ গ্রামের মৃত হারি মিয়ার কন্যা সাহেদা বেগমের সাথে ১৬/১৭ বছর পুর্বে বিয়ানীবাজার উপজেলার আঙ্গুরা মোহাম্মদ পুর গ্রামের নজমুল ইসলামের বিয়ে হয়। ৭ বছর পুর্বে ৩ কন্যা সন্তান ও স্ত্রীকে রেখে নজমুল ইসলাম মৃত্যু বরণ করেন।
এদিকে নজমুল ইসলামের অপর স্ত্রীর আরেক পুত্র সাহেদা বেগমের সাথে বসবাস করে আসছিল। বাবার মৃত্যুর পর থেকে সৎ পুত্র ছরোয়ার আহমদ সৎ মাকে নানা ভাবে নির্যাতন করে আসছে।
গত ২৭ আগষ্ট সকালে সৎ পুত্র ছরোয়ার সৎ মায়ের কাছে টাকা দাবী করে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষনের মধ্যে ছরোয়ার সাহেদাকে ডাক দিয়ে ঘর থেকে বের করার এক পর্যায়ে সাহেদার চোঁখে লবন ছুড়ে মারে। এতে সাহেদা মাটিতে লুটিয়ে পড়লে ছরোয়ার তার হাতে থাকা কুড়াল দিয়ে সাহেদার মাথায় উপর্যপুরি কুপিয়ে মৃত ভেবে পালিয়ে যায়। বিষয়টি সাহেদার মেয়ে ও আশপাশের লোকজন দেখে সাহেদাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এখানে কর্তব্যরত চিকিৎসক সাহেদার অবস্থা আশংকাজনক দেখে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সাহেদা ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্র জানিয়েছে তার মাথার বেশ কয়েক স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। চোখেও সমস্যা রয়েছে। তার অবস্থা আশংকামুক্ত নয় বলে সূত্রটি দাবী করে।
বিয়ানীবাজার থানার ওসি পরিমল চন্দ্র চক্রবর্তী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed