উইমেন্স মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতিতে নেমেছে সিলেট উইমেন্স মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকরা। ফলে অচল হয়ে পড়েছে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম।
বুধবার সকাল ৯টায় মেডিকেল কলেজটির ৯০জন ইন্টার্ন চিকিৎসক কর্মবিরতি শুরু করেন। এসময় তারা সরকার নির্ধারিত ১৫ হাজার টাকা ভাতা না দেয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবার ঘোষণা দেন।
ইন্টার্ন চিকিৎসকরা জানান, অন্যান্য হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসকরা ১৫ হাজার টাকা পেলেও আমরা ১০ হাজার টাকা পাচ্ছি। অথচ সরকার ১৫ হাজার টাকা ইন্টার্ন চিকিৎসকদের জন্য নির্ধারণ করে দিয়েছে। তারা জানান, কর্মবিরতি তথা আন্দোলনের ডাক দেওয়ায় সিলেট ইউমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসন বিভিন্ন হুমকি দিচ্ছে।
এ ব্যাপারে মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচারক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ মোহাম্মদ তোজম্মেল হক বলেন, “বিষয়টি সুরাহার জন্য বৈঠক হবে, আশা করি সমস্যা সমাধানও হয়ে যাবে।
তবে আন্দোলনরত চিকিৎসকরা জানিয়েছেন নির্ধারিত ভাতা না দেয়া হলে আন্দোলন চলবে।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed