Main Menu

মাদ্রাসা ছাত্রীকে উত্যক্ত করায় যুবকের কারাদন্ড

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে মাদরাসা ছাত্রীর সঙ্গে ইভটিজিংয়ের দায়ে স্বপন মিয়া নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
দন্ড প্রাপ্ত স্বপন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিঘিরপাড় গ্রামের ছুলেমান উদ্দিনের ছেলে।
বুধবার বিকেলে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শওকত আলী তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে দন্ডবিধির ৫০৯ ধারায় অভিযুক্ত স্বপনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান।
উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সূত্রে জানা যায়, দন্ডপ্রাপ্ত স্বপন উপজেলা চাতলপার জামেয়া ইসলামীয়া দাখিল মাদরাসার অষ্টম শ্রেণী ছাত্রীকে মাদরাসার কক্ষে প্রবেশ করে জোরপূর্বক তুলে নেয়ার চেষ্টা করে।
এসময় ওই ছাত্রীর মাদরাসা শিক্ষক আব্দুস শহীদকে বিষয়টি জানালে অন্যান্য শিক্ষকরা মিলে স্বপন মিয়াকে আটক করে গণধোলাই দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিয়ে আসেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী ভ্রাম্যমান আদালক বসিয়ে বখাটে স্বপনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ওসমানীনগর থানা পুলিশে সোর্পদ করেন।

Share





Related News

Comments are Closed