Main Menu

সাত বিয়ে করেও কলেজ ছাত্রীকে যৌন হয়রানী: লম্পটের কারাদন্ড

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে সাত বিয়ে করার পরও নারী লোভী এক লম্পট কলেজ ছাত্রীকে যৌন হয়রানী করায় বুধবার রাতে ভ্রাম্যমান আদালত তাকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেছেন।
দন্ডপ্রাপ্ত হাকিকুল ইসলাম (৩৮) উপজেলার বাদাঘাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ঘাগড়া গ্রামের রেনু মিয়ার ছেলে। এ বিষয় টিনিয়ে গোটা এলাকায় দিনভর নানা কানাগুসা ও মুখরোচক আলোচনার খোরাক জুগিয়েছে।
ভ্রাম্যমান আদালত ও স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার বাদাঘাট ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষে পড়ুয়া ও মোল্লাপাড়া গ্রামের এক ছাত্রীকে প্রায়শই কলেজে আসা যাওয়ার পথে দীর্ঘ দিন ধরেই যৌন হয়রানী করে আসছিলো হাকিকুল। বুধবার সকাল ১০ টার দিকে কলেজ ছাত্রী বাড়ি থেকে বের হয়ে বাদাঘাট-দিঘীরপাড় সড়কে আসলে ফের ঐ লম্পট সাত মহিলার স্বামী হাকিকুল কলেজ ছাত্রীকে নানাভাবে প্রকাশ্যে যৌন হয়রানী করলে স্থানীয় জনতা তাকে আটক করে। খবর পেয়ে বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হাকিকুল ও ঐ কলেজছাত্রীকে ফাঁড়িতে নিয়ে আসে। পরবর্তীতে সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রফিকুল ইসলাম রাত ৮ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হাকিকুলকে তিন মাসের কারাদন্ড প্রদান করেন।
তাহিরপুর থানার ওসি মো. শহীদুল্লাহ কারাদন্ড প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য হাকিকুল সাত বিয়ে করলেও বর্তমানে তার বাড়িতে ৪ স্ত্রী ও একাধিক সন্তানাধি রয়েছে।

Share





Related News

Comments are Closed