দক্ষিণ সুরমায় বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন খালোরমুখ বাজারে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ ও লোড শেডিং বন্ধের দাবীতে সড়ক অবরোধ করেছে স্থানীয় জনতা।
জানা যায়, ৭ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা ৭টায় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের খালোমুখ বাজার পয়েন্টে সড়ক অবরোধ করে রাখে স্থানীয় জনতা। প্রায় ১ ঘন্টার এই অবরোধ চলাকালে সড়কের উভয় দিকে যানবাহন আটকা পরে যাত্রী ও চালকরা ব্যাপক ভোগান্তিতে পরেন।
বিক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগ ২৪ ঘন্টার মধ্যে দিনরাত মিলিয়ে মাত্র ৩/৪ ঘন্টার বেশী বিদ্যুৎ থাকে না। এতে প্রচন্ড গরমে এলাকার শত শত ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন ব্যাহত হচ্ছে, পোল্ট্রির মুরগী মারা যাচ্ছে। ঘন ঘন লোড শেডিংয়ের কারনে ছাত্র ছাত্রীদের লেখাপড়ার ব্যাপক বিগ্ন ঘটছে। তারা বিষয়টি বার বার পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ অফিসকে জানিয়েও কোন প্রতিকার না পেয়ে বধুবার সড়ক অবরোধ করে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ ও লোড শেডিং বন্ধের জন্য বিক্ষোভ প্রদর্শন করেন।
সড়ক অবরোধের খবর পেয়ে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ খায়রুল ফজল সহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে ছুটে যান এবং বিক্ষোব্ধ জনতাকে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ এবং লোডশেডিং বন্ধের আশ্বাস প্রদান করেন। তাদের আশ্বাসের প্রেক্ষিতে জনতা অবরোধ তুলে নেয়।
এ ব্যাপারে মোগলাবাজার পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed