Main Menu

তাহিরপুরে মোটর সাইকেলের ধাক্কায় স্কুল ছাত্রী আহত

মিলাদুর রহমান, তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে মোটর সাইকেল দুর্ঘটনায় এক স্কুল ছাত্রী আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে মঙ্গলবার রাতে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ছাত্রীর নাম মারুফা বেগম (১৪)। সে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্রী।
বিদ্যালয় ছুটির পর উপজেলার লক্ষীপুর গ্রামে নীজ বাড়ির যাবার পথে একটি মোটর সাইকেল মঙ্গলবার বিকেলে পেছন থেকে মারুফাকে ধাক্কা দিয়ে সড়কের পার্শ্বে ফেলে দেয়। এতে সে গুরুতর আহত হলে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।
তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদার বলেন, মোটর সাইকেল চালকের বাড়ি সুনামগঞ্জ শহরের জামতলায়, আপাতত মোটর সাইকেলটি তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে আটক রাখা হয়েছে।

Share





Related News

Comments are Closed