সিলেটে বৈধ ২টি, অবৈধ ৫০টি পশুর হাট বসানোর প্রস্তুতি
বিশেষ প্রতিনিধি: আসন্ন ঈদুল আযহা উপলক্ষে সিলেট নগরীজুড়ে বসতে শুরু করেছে পশুর হাট। নগরীতে দুটি হাট বসানোর অনুমোদন থাকলেও ইতোমধ্যে অর্ধশতাধিক স্থানে হাট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সিটি করপোরেশন বলছে, কাজির বাজার পশুর হাট ও কয়েদি মাঠের হাট ছাড়া নগরীতে আর কোনো হাট বসানোর অনুমোদন নেই। এর বাইরে যেখানেই হাট বসবে তা অবৈধ। এরপরও কোনো ধরণের অনুমোদনের তোয়াক্কা না করে হাট বসছে। এসব হাটের নেপথ্য নিয়ন্ত্রণ শাসকদলের নেতাদের হাতে রয়েছে বলে অভিযোগ উঠেছে। তাদের প্রশ্রয়েই নগরীজুড়ে প্রতি বছর অবৈধ হাট বসে।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, নগরীর মাছিমপুরস্থ কয়েদির মাঠ ও কাজিবাজার ছাড়া অন্যত্র যতো পশুর হাট আছে, সেগুলো অবৈধ। নগরীর একমাত্র স্থায়ী পশুর হাট কাজিরবাজার। এছাড়া কোরবানির ঈদকে সামনে রেখে কয়েদির মাঠে পশুর হাট বসানোর জন্য ইজারা দেয়া হয়েছে। ভ্যাট-ট্যাক্সসহ ২৬ লাখ টাকায় কয়েদির মাঠে পশুর হাট বসানোর ইজারা দেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।
এদিকে মহানগরীর কদমতলি পয়েন্টে আরেকটি অস্থায়ী পশুর হাট ইজারা দিতে চায় সিসিক। এ লক্ষ্যে দ্বিতীয়বারের মতো টেন্ডার আহবান করা হয়েছে। এ হাট ইজারা দেয়া হলে মহানগরীতে বৈধ পশুর হাট হবে তিনটি।
তবে এখনও পর্যন্ত বৈধ দুই পশুর হাট ছাড়াও নগরীর অন্তত বিশটি স্থানে অবৈধ পশুর হাট বসানো হয়েছে, প্রতিদিন নতুন নতুন স্থানে হাট বসছে।
খোঁজ নিয়ে জানা যায়, সিলেট নগরীর কুমারপাড়া, শাহী ঈদগাহ সদর উপজেলা খেলার মাঠ, আখালিয়া বিজিবি মাঠ, মাছিমপুর, মেডিকেল রোড, রিকাবিবাজার, খরাদিপাড়া আনন্দ মাঠ, টিলাগড় পয়েন্ট, বালুচর খেলার মাঠ, চালিবন্দরে ক্রীড়া কমপ্লেক্সের মুখ, লাক্কাতুড়া, মেন্দিবাগ পয়েন্টসহ বিভিন্ন স্থানে অবৈধ পশুর হাট বসানোর পাঁয়তারা চালাচ্ছে একটি চক্র। ইতিমধ্যেই কয়েকটি স্থানে অবৈধ পশুর হাট বসানো হয়েছে। অভিযোগ রয়েছে, গরু পাইকাররা ট্রাকে করে গরু নিয়ে যাওয়ার সময় এসব অবৈধ হাটে জোরপূর্বক গরু রেখে দেয়া হয়।
প্রতি বছর অবৈধ পশুর হাটের কারণে অপরিচ্ছন্ন ও দূষিত হয় নগরীর পরিবেশ, বাড়ে যানজট। অস্বাস্থ্যকর পরিবেশের কারণে বিঘিœত হয় জনস্বাস্থ্য।
সার্বিক বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, অবৈধ পশুর হাটের বিরুদ্ধে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সকলের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। সমন্বিত প্রচেষ্টা ছাড়া এসব বন্ধ করা যাবে না।
এদিকে সিলেটের ১২ উপজেলার সকল কুরবানীর পশুর হাটের ইজারাদারদের সাথে মতবিনিময় করেছেন সিলেট জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান। গত শনিবার সকালে জেলা পুলিশ লাইন্সের শহীদ এসপি এম শামসুল হক মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ইজারাদাররা কুরবানীর পশুর হাটে জাল টাকা সনাক্তকরণের মেশিন, পুলিশি নিরাপত্তার ব্যবস্থা, অবৈধভাবে গড়ে ওঠা পশুর হাট বন্ধ করাসহ সিলেটের পশুর হাটে কুরবানীর পশু আনার সময় রাস্তায় বিভিন্ন স্থানে জোর করে অবৈধ পশুর হাটে গরু রেখে দেয়া বন্ধের অনুরোধ করেন।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান কোরবানীর পশুর হাটে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। তিনি হাটের ইজারাদারদেরকে পুলিশি নিরাপত্তার পাশাপাশি প্রত্যেকে স্ব-উদ্যোগে স্বেচ্ছাসেবক নিয়োগ করার অনুরোধ করেন, তিনি টাকা পরিবহনে প্রয়োজনে পুলিশের সাহায্য নেয়ার পরামর্শ দেন। এছাড়া অজ্ঞান পার্টির অপতৎপরতা রোধে হাট এলাকায় অপরিচিত পান দোকানদার, চায়ের ফেরিওয়ালাসহ বিভিন্ন অপরিচিত ব্যক্তিদের খাদ্য-দ্রব্য বিক্রির দিকে নজরদারি রাখার পরামর্শ প্রদান করেন। পশুর হাটের কারণে যাতে রাস্তায় কোন ট্রাফিক জ্যামের সৃষ্টি না হয় সেদিকে এবং যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তার জন্য আহŸান জানান। মতবিনিময় সভায় সিলেট জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed