সুনামগঞ্জে ভিজিএফ’র চাল পাচ্ছেন ১ লাখ ৫৯ হাজার ৩৩১ জন
হাবিব সরোয়ার আজাদ, সুনামগঞ্জ থেকে: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সুনামগঞ্জের ১১ উপজেলা ও ৪ পৌরসভায় ১৫৯৩.৩১ মেট্রিক টন ভিজিএফের চাল বরাদ্দ দেয়া হয়েছে।
জেলার ১ লাখ ৫৯ হাজার ৩৩১টি ভিজিএফ কার্ডধারী সদস্যের বিপরীতে জেলা প্রশাসকের কার্যালয়ের ত্রাণ ও পুনর্বাসন শাখা থেকে এ চাল বরাদ্দ দেয়া হয়েছে। কার্ডধারী হত দরিদ্র প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রত্যেক পরিবারকে ২০ কেজি করে চাল বরাদ্দ দেয়া হলেও এবারের ঈদুল আযহায় বরাদ্দের পরিমাণ অর্ধেক কমিয়ে দেয়া হয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখার সূত্রে জানা যায়, তাহিরপুরের ৭ ইউনিয়নে ১০ হাজার ১১১টি, জামালগঞ্জের ৫ ইউনিয়নে ৭ হাজার ৯৬৬ টি, ধর্মপাশার ১০ ইউনিয়নে ১০ হাজার ৩৪৪টি জগন্নাথপুরের ৮ ইউনিয়নে ১৮ হাজার ৬৩টি, দক্ষিণ সুনামগঞ্জের ৮ ইউনিয়নের ৮ হাজার ৫৫০টি, ছাতকের ১৩ ইউনিয়নে ২৮ হাজার ৭০টি, দোয়ারাবাজারের ৯ ইউনিয়নে ১০ হাজার ৫১৫ টি, দিরাইয়ে ৯ ইউনিয়নে ১৬ হাজার ৪৫৬ টি, শাল্লার ৪ ইউনিয়নের ৮ হাজার ১০৪ টি, সদরের ৯ ইউনিয়নে ১৮ হাজার ৩০১ টি ও বিশ্বম্ভরপুর উপজেলার ৫ ইউনিয়নের ৭ হাজার ৪৪৭টি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।
অপরদিকে জেলার জগন্নাথপুর পৌরসভায় ৩ হাজার ৮১টি কার্ডের বিপরীতে ৩০.৮১০ মেট্রিক টন, ছাতক পৌরসভায় ৪ হাজার ৬২১টি কার্ডের বিপরীতে ৪৬.২১০ মেট্রিক টন, দিরাই পৌরসভায় ৩ হাজার ৮১টি কার্ডের বিপরীতে ৩০.৮১০ মেট্রিক টন ও সুনামগঞ্জ পৌরসভায় ৪ হাজার ৬২১টি কার্ডের বিপরীতে ৪৬.২১০ মে.টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।
এসব বরাদ্দের চিঠি ইতিমধ্যে সকল উপজেলার নির্বাহী অফিসার, পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণকে পাঠানো হয়েছে। দুঃস্থ, অতিদরিদ্র ব্যক্তি বা পরিবারকে ভিজিএফ প্রদানে অগ্রাধিকার দেয়ার জন্য চিঠিতে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়াও অসচ্ছল মুক্তিযোদ্ধা, স্কুলগামী শিশুকে উপার্জনের জন্য কাজ করতে হয়, স্বামী পরিত্যক্ত, বিচ্ছিন্ন বা তালাকপ্রাপ্ত,প্রতিবন্ধি, যেসব পরিবারের মালিকানায় বসতভিটা ছাড়া কোন জমি নেই, দিন মজুরের আয়ের উপর নির্ভরশীর, মহিলা শ্রমিকের আয় বা ভিক্ষাবৃত্তির উপর নির্ভরশীল, উপার্জনক্ষম পূর্ণ বয়স্ক কোন পুুরুষ সদস্য নেই, যে পরিবারের সদস্যরা দু’বেলা খাবার পায় না তাদের ভিজিএফ কার্ডের মাধ্যমে ১০ কেজি করে চাল দেয়া হবে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. নাছির উদ্দিন জানান বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) থেকে জেলা ও সংশ্লিস্ট উপজেলার খাদ্য গোদাম থেকে চাল উত্তোলন করে বিতরণ কাজ শুরু করতে হবে এবং ঈদুল আযহার আগের দিন পর্যন্ত বিতরণ কাজ শেষ করতে হবে। চাল বিতরণে কোন অনিয়ম হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, ভিজিএফের চাল জেলা ও উপজেলা খাদ্য গোদাম থেকে বিতরণ কেন্দ্র পর্যন্ত পৌছানোর পরিবহন ও আনুসাঙ্গিক খরচ সরকারি খাত থেকে বহন করা হবে পরিবহন ব্যয় দেখিয়ে কোন অজুহাত সৃষ্টি করে চাল বিতরণের সময় কম দেয়া যাবে না।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed