পদ্মায় ডুবে ঢাবির ২ ছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার দোহারের মৈনট ঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাদের মরদেহ উদ্ধার করে।
ঢাবি প্রক্টর এম এম আমজাদ আলী জানান, নিহত দুই জন অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তাদের নাম আবরার নির্ঝর ও আহমেদ হাসান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে কয়েকজন শিক্ষার্থী পদ্মা নদীতে নেমে গোসল করছিল। এ সময় হঠাৎ করেই ওই দুই শিক্ষার্থী নদীর পানিতে তলিয়ে যায়। পরে ডুবুরিরা গিয়ে তাদের উদ্ধার করে।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা মো. আতাউর রহমান দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের বিষয়টা নিশ্চিত করেছেন।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed