৭২ ঘন্টার আল্টিমেটাম শেষ, আসছে কঠোর কর্মসূচি
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান কর্তৃক নারী জনপ্রতিনিধিদের নিয়ে কটুক্তির জের ধরে একের পর এক আন্দোলন করে যাচ্ছে নারী সমাজ।
সর্বশেষ উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে। প্রতিবাদ সমাবেশে নারী নেত্রীরা ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়ে উপজেলা চেয়ারম্যানের অপসারণ, বিচার দাবী ও নি:র্শত ক্ষমা চাইতে বলেছিলেন। কিন্তু ৭২ ঘন্টা অতিবাহিত হলেও উপজেলা চেয়ারম্যান শামসুল আলম তালুকদার ঝুনু এখনোও তার আগের অবস্থান থেকে সরে আসেননি।
উপজেলা চেয়ারম্যান তার জায়গা থেকে সরে না আসায় আবারো আন্দোলনের ঘোষনা দিয়েছেন নারী নেত্রীরা।
উপজেলা নারী উন্নয়ন ফোরামের নেত্রীরা জানিয়েছেন, জামালগঞ্জের সকল নারী সমাজকে সাথে নিয়ে এ ধরনের অশালীন মন্তব্য ও কটুক্তি করার পর এখনো উপজেলা চেয়ারম্যান ক্ষমা চাননি, এমনকি নারী জনপ্রতিনিধিদের সাথে ঘটনাটি নিষ্পক্তি করারও কোন উদ্যোগ গ্রহন করেননি। আমরা আর বসে থাকতে পারিনা। আমরা আজ কালের মধ্যেই সকল নারী সমাজকে নিয়ে তার বিরুদ্ধে কঠিন আন্দোলনের ডাক দেব।
উল্লেখ্য সম্প্রতি উপজেলা চেয়ারম্যান শামসুল আলম তালুকদার ঝুনু মিয়া তার কার্যালয়ে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, সদর ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্যকে গালিগালাজ করেন। এর জের ধরে সুনামগঞ্জের জেলা প্রশাসক জামালগঞ্জ পরিদর্শনে এলে নারী নেত্রীরা উপজেলা সদরে ঝাড়ু মিছিল বের করেন। পর দিন উপজেলা চেয়ারম্যানের শাস্তি দাবী করে জেলা প্রশাসক বরাবরে স্বারক লিপি প্রদান করেন জামালগঞ্জ উপজেলা নারী উন্নয়ন ফোরাম। এর পরপরই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের করেন।
এ ব্যাপারে উপজেলা নারী উন্নয়নের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু মঙ্গলবার স্থানীয় গণমাধ্যকর্মীদের জানান, নারী জনপ্রতিনিধিদের নিয়ে উপজেলা চেয়ারম্যানের কটুক্তি ও অশালীন মন্তব্য করায় আমরা স্বারক লিপি, ঝাড়ু মিছিল, প্রতিবাদ সভা করে আলটিমেটাম দিয়েছিলাম। আমরা সকল নারীদের নিয়ে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে শীঘ্রই কঠোর কর্মসূচী ঘোষনা করবো।
Related News
জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed