বিশ্বনাথে হাঁস মারার ঘটনায় থানায় অভিযোগ দায়ের
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে হাঁস মারার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গত শনিবার উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত ওয়াহাব উল্লার ছেলে ফিরোজ আহমদ বাদি হয়ে তিনজনের লাম উল্লেখ করে থানায় এ লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তরা হলেন-উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ইর্শ্বাদ আলীর ছেলে সাঈদী (২২), ছায়েদ আলী (১৯), মৃত সুলতান আলীর ছেলে ইর্শ্বাদ আলী (৫০)।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ফিরোজ আহমদ গত শনিবার সকালে তার নিজ ফার্ম থেকে হাসগুলো নিয়ে স্থানীয় টুপিয়া হাওড়ে নিয়ে যান। ওইদিন বিকেলে অভিযুক্ত সাঈদীর ধান ক্ষেতে বাদির হাসগুলো ক্ষতি করেছে বলে তাকে অন্যায়ভাবে দোষারুপ করে অশ্লীল ভাষায় গালিগাজ করে। এক পর্যায়ে অভিযুক্ত সাঈদী উত্তেজিত হয়ে বাদির হাসের ওপর এলোপাতাড়িভাবে হামলা শুরু করে। এসময় তার হামলায় বাদির চারটি হাস মারা যায়।
পরে বিষয়টি অন্য অভিযুক্তদের বাদি ফিরোজ আহমদ অবহিত করেন। এতে তারাও উত্তেজিত হয়ে বাদির ওপর হামলা করে। এতে তিনি আহত হন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে থানার অফিসার ইন-চার্জ (ওসি) আবদুল হাই বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed