ফুটপাত দখলমুক্ত করতে সিসিকের অভিযান
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারীদের হাঁটা-চলা করতে সমস্যায় পড়তে হয়। অনেক স্থানে মূল সড়কের একাংশ জুড়ে বসে থাকে হকাররা। ফলে সৃষ্ঠি হয় যানজটের। তাছাড়া রাস্তা দিয়ে হাঁটতে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা।
মঙ্গলবার ফুটপাত থেকে হকারদের উচ্ছেদে অভিযান চালিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। দুপুরে নগরীর আম্বরখানা পয়েন্ট থেকে তেমুখী পর্যন্ত রাস্তার দুপাশের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালায় সিসিক।
সিসিকের নির্বাহী প্রকোশলী (বিদ্যুৎ) নূরে আলমের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযান কালে সিটি করপোরেশনের কর্মকর্তাবৃন্দ, জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে নগরীকে যানজটমুক্ত রাখতে প্রধান সড়কের দুই পাশের ফুটপাত থেকে হকারদের উচ্ছেদে অভিযান অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Related News
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগত যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করারRead More
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More



Comments are Closed