Main Menu

ফেসবুকে কটুক্তি: সিকৃবি শিক্ষার্থীকে পেঠালো ছাত্রলীগ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটুক্তিকর মন্তব্য করায় শাহেদ রেদওয়ান নামের এক ছাত্রকে মারধর করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ছাত্রলীগ। মঙ্গলবার বেলা ২টার দিকে ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ইস্যু নিয়ে সোমবার রাতে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন শাহেদ। তার স্ট্যাটাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের বিরুদ্ধে কটুক্তিকর মন্তব্য করা হয়।
এ ঘটনার জেরে মঙ্গলবার বেলা ২টার দিকে তাকে ক্যাম্পাসে আটকে মারধর করে ছাত্রলীগ কর্মী অনুপ চৌধুরী, তানজিল ইসলাম ও রেজা।
পরে আহত অবস্থায় শাহেদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিকৃবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ঋতিক দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed