Main Menu

এম সাইফুর রহমানের ৭ম মৃত্যবার্ষিকী সোমবার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সাবেক অর্থমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বৃহত্তর সিলেটের উন্নয়নের রুপকার এম সাইফুর রহমানের ৭ম মৃত্যুবার্ষিকী সোমবার।
এ উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার বাদ আসর নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার সংলগ্ন জামে মসজিদ প্রাঙ্গনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে দলীয় নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন সিলেট বিএনপি নেতৃবৃন্দ।
এদিকে সোমবার সকাল ৯টায় মরহুম এম সাইফুর রহমানের কবর জিয়ারত করতে মৌলভীবাজার যাবেন সিলেট বিএনপি নেতৃবৃন্দ।
এছাড়া ৬ সেপ্টেম্বর মঙ্গলবার জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

রবিবার রাতে এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইন ও সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদ বলেন- শ্রেষ্ট সিলেট প্রেমিক বৃহত্তর সিলেটের উন্নয়নের রুপকার মরহুম এম সাইফুর রহমানের ৭ম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করবে সিলেট বিএনপি। এম সাইফুর রহমানের রুহের মাগফেরাত কামনায় সোমবারের দোয়া মাহফিল ও মঙ্গলবারের আলোচনা সভা সফলের জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান তারা।

উল্লেখ্য ২০০৯ সালের ৫সেপ্টেম্বর ঢাকায় যাওয়ার পথে ব্রাক্ষনবাড়িয়া জেলার অন্তর্গত ঢাকা-সিলেট মহা সড়কের খড়িয়ালা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় এম সাইফুর নিহত হন।

Share





Related News

Comments are Closed