Main Menu

কানাইঘাটে বিয়ের দাবিতে প্রেমিকার মামলা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটে বিয়ের দাবীতে তিন দিন প্রেমিকের বাড়িতে অবস্থান করে অবশেষে ব্যর্থ হয়ে থানায় মামলা করেছে প্রেমিকা।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউপির গড়াই গ্রামের দিন মজুর মাসুক উদ্দিনের মেয়ে শারমিন বেগমের (১৮) সাথে একই গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে শাহীন আহমদের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে শারমিন তাকে বিয়ের জন্য প্রেমিক শাহিনকে চাপ দেয়। এতে রাজি না হলে গত মঙ্গলবার রাত সাড়ে ৭টায় সে প্রেমিক শাহিনের বাড়িতে অবস্থান নেয়।

এরপর শাহীনের পরিবার মেয়েটিকে তার পরিবারের হাতে তুলে দিতে অনেক হুমকি ধমকিসহ বুঝানোর চেষ্টা করে ব্যর্থ হন। টানা ৩দিন বিয়ের দাবীতে শারমীন প্রেমিক শাহীনের বাড়িতে অবস্থানের পর কানাইঘাট থানার অফিসার ইনচার্জ হুমাযুন কবির একদল পুলিশ নিয়ে তাকে থানায় এনে ডাক্তারী পরীক্ষার জন্য সিলেট ওসমানী হাসপাতালের ওসিসিতে প্রেরন করেন।

গত শুক্রবার (২ সেপ্টেম্বর) রাতে কিশোরীর মা বাদী হয়ে প্রেমিক শাহীনসহ কয়েকজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কানাইঘাট থানায় মামলা দায়ের করেন। মামলা নং -০২, তারিখ ০২/০৯/১৬ইং।

এদিকে প্রেমিকা শারমিন জানায়, গত রমজান মাস থেকে শাহীন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে দৈহিক সম্পর্ক গড়ে তুলেছে। শারমিন আরো জানায় প্রেমিক শাহীন তার মা বাবাকে বিষয়টি বলতে ভয় পায় বলে তাকে গত ৩০ আগস্ট মঙ্গলবার রাতে তার বাড়িতে অবস্থান নিতে বলে যাতে তার মা বাবা সহজে রাজী হয়ে যায়। তার কথার প্রেক্ষিতে সে তার বাড়িতে অবস্থান নিয়েছিল। এ অবস্থানের কারনে শাহীনের আত্মীয় স্বজনরা তাকে শারীরিক ভাবে নির্যাতন করেছেন বলে শারমিন জানিয়েছে।

Share





Related News

Comments are Closed