Main Menu

জামালগঞ্জে উপজেলা চেয়ারম্যান ঝুনুর অপসারণ দাবিতে মিছিল সমাবেশ

হাবিব সরোয়ার আজাদ, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুল আলম তালুকদার ঝুনু কর্তৃক উপজেলা নারী জনপ্রতিনিধিদের নিয়ে আপক্তিকর মন্তব্য ও কটুক্তির জের ধরে তার অপসারণ ও বিচারের দাবিতে নারী উন্নয়ন ফোরাম এবং নারী নেতৃবৃন্ধ উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
রবিবার উপজেলা সদরে সহস্রাধিক নারীর অংশ গ্রহনে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু”র সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, উপজেলা পরিষদের চেয়াম্যান নির্বাচিত হয়ে সামছুল আলম তালুকদার ঝুনু তার অতীত অপকর্মের কথা ভুলে গিয়ে আমাদের নারী নেত্রীদের অকথ্য ভাষায় গালাগালী, কটুক্তি ও আপক্তিকর মন্তব্য করেছেন, আমরা আন্দোলনে নেমেছি জামালগঞ্জের হাজারো মা-বোন শপথ নিয়েছি, যুদ্ধাপরাধী রাজাকার আল বদর ঝুনু মিয়ার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। বক্তারা আরো বলেন, প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, যুদ্ধাপরাধী স্বাধীনতা বিরোধী উপজেলা চেয়ারম্যানকে দ্রত অপসারণ করে ন্যায় বিচার নিশ্চিত করুন।
সমাবেশে বক্তব্য রাখেন, ইউপি সদস্য শারমীন সুলতানা, মর্জিনা বেগম, রুমা রাণী, ফৈয়জুন নাহার, শিরিনা বেগম, আয়েশা আক্তার, সেরেনা আক্তার, নুরুন নাহার, মনোয়ারা, খুসবুল নাহার, হেলেন আক্তার, মাসকুন নাহার, কলি আক্তার, রাবিয়া আক্তার, স্বেচ্ছাসেবক লীগের মহিলা সম্পাদিকা গুলজারা বিবি, আনোয়ার বেগম, রৌশন আক্তার, হাফসা আক্তার, আলেয়া বেগম, জাহানারা বিবি, ময়মুন নেছা প্রমূখ।
উল্লেখ্য, সম্প্রতি জামালগঞ্জ সদর ইউপির সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য শারমিন সুলতানার উপর বয়স্ক ভাতা আত্বসাতের অভিযোগ এনে উপজেলা চেয়ারম্যান ঝুনু মিয়া তার নিজ কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সামনে নারী জনপ্রতিনিধিদেরকে নিয়ে কটুক্তি, আপত্তিকর মন্তব্য ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ইতিপুর্বে এ নিয়ে উপজেলা চেয়ারম্যানের বিরোদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে জেলা প্রশাসক শেখ মো. রফিকুল ইসলাম জামালগঞ্জ পরিদর্শনে এলে জামালগঞ্জের নারী জনপ্রতিনিধিরা উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও পরদিন তার বিচার চেয়ে জেলা প্রশাসকের কাছে স্বারক লিপি প্রদান করেন।

Share





Related News

Comments are Closed