Main Menu

তিন বছরের মধ্যে যাত্রা শুরু করবে কোম্পানীগঞ্জ ইলেকট্রনিক সিটি

Manual7 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেট-৪ আসনের সংসদ সদস্য, ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ বলেছেন, দেশের প্রথম ইলেক্ট্রনিক্স সিটি করা হচ্ছে সিলেটের কোম্পানীগঞ্জে। ইতোমধ্যে এখানে ১০ কোটি টাকার কাজ হয়েছে। আগামী তিন বছরের মধ্যেই এ প্রকল্পটি আলোর মুখ দেখবে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে কোম্পানীগঞ্জ অডিটোরিয়ামে কোম্পানীগঞ্জ ছাত্র কল্যাণ শিক্ষা তহবিল ট্রাস্টের ব্যবস্থাপনায় কোছাপ মেধাবৃত্তি-১৫ ও এসএসসি, এইচএসসিতে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কোছাপের সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ উমর ফারুকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বাছির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর কবির, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. জফির সেতু, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কোছাপের সাবেক সভাপতি মোঃ আলী দুলাল, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. মাহফুজুর রহমান, সদস্য এডভোকেট আজমল আলী, কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের সভাপতি আলী আমজদ, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা, সহ সভাপতি আবু বকর ছিদ্দিক, গোয়াইনঘাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফজলুল হক, কোছাপের সাবেক সভাপতি রফিকুল হক, সাবেক সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ঠান্ডা স্যার, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মছব্বির, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সাকির উদ্দিন, এডভোকেট শাহজাহান চৌধুরী, আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াকুব আলী, ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া, ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান রোকন, সাবেক দক্ষিণ রনিখাই ইউপি চেয়ারম্যান নুর মিয়া, কোম্পানীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুন নুর, কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েছ আলম, এম সাইফুর রহমান ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ মুর্শেদ আলম, কোম্পানীগঞ্জ যুবলীগের আহবায়ক ইকবাল হোসেন। উপস্থিত ছিলেন পশ্চিম ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামিম আহমদ, উত্তর রনিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কালা মিয়া, তেলিখাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কমর উদ্দিন, জেদ্দা আওয়ামী লীগের সদস্য হাফিজ মাছুম আহমদ, ব্যবসায়ী রাজিব আহমদ, কোছাপের যুগ্ম সাধারণ সম্পাদক শিপন আহমদ, কাউছার আহমদ টিটু, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ এম, সোহেল আহমদ, প্রচার সম্পাদক ফারুকুজ্জামান, সহ প্রচার সম্পাদক সুফেদ আহমদ, ক্রীড়া সম্পাদক মোঃ সোহেল রানা, সমাজসেবা সম্পাদক মীর আল মমিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আলী আহমদ, সহ সাহিত্য সম্পাদক সাচ্চা মিয়া মোস্তাকিম, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জুয়েল রানা, সহ সভাপতি ইমরান হেলাল, সেক্রেটারী আব্দুল আহাদ, সাংগঠনিক হেলাল আহমদ, এমসি কলেজ শাখার সহ সভাপতি আব্দুল খালিক, সেক্রেটারী সোহেল আহমদ, যুগ্ম সম্পাদক দেলোয়ার, সাংগঠনিক নোমান আহমদ, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, মদন মোহন কলেজের সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দিন, ভাটরাই কলেজের সভাপতি রাজু, সাইফুর রহমান কলেজের জিকরুল ইসলাম, আজিম উদ্দিন, এহসানুল মাহবুব, দক্ষিন রনিখাই ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম স্বাধীন প্রমুখ।
অনুষ্ঠান শেষে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও বিভিন্ন স্কুলের চতুর্থ ও সপ্তম শ্রেণীর ২৪ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির নগদ টাকা ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code