সিলেট সদর অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন উপলক্ষে এক সভা ২ সেপ্টেম্বর শুক্রবার বিকালে শহরতলীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। এতে সিলেট সদর উপজেলায় কর্মরত এবং বসবাসরত অনলাইন সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
সিলেট সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক নিজাম উদ্দীন জায়গীরদারের সভাপতিত্বে এবং সিলেট রিপোর্ট ডটকম সম্পাদক মুহাম্মদ রুহুল আমীন নগরীর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট সিলেট সদও অনলাইন প্রেসক্লাবের কমিটি ঘোষণার সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় সিলেট সংবাদ ডটকম, সিলেট নিউজ ওয়ার্ল্ড ডটকম, বৈশাখী নিউজ ২৪ ডটকম, ডেইলী বিডি নিউজ ডটনেট, সিলেট রিপোর্ট ডটকম, সময়ের ডাক ডটকম, নিউজ বাংলা ২৪ বিডি ডটকম, নিউজ সাইট ডটকম, সিলেট মিডিয়া ডটকম, তালাশ বার্তা ডটকম, টুডে সিলেট ২৪ ডটকম, হলি সিলেট ২৪ ডটকম, সিলেট ভূমি ২৪ ডটকম, জনতার ডাক ২৪ ডটকম-এ কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
সভায় নিজাম উদ্দীন জায়গীরদারকে সভাপতি, রুহুল আমীন নগরীকে সাধারণ সম্পাদক ও সময়ের ডাকের শাহিন আহমদকে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত করা হয়। পুর্নাঙ্গ কমিটির তালিকা আগামী ৮ সেপ্টেম্বর ঘোষণা করা হবে।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed