সিলেট জেলা ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন
দক্ষিন সুরমা প্রতিনিধি: সিলেট জেলা ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-২১৭৪) সভাপতি হিসেবে চতুর্থবারের মতো পুনঃনির্বাচিত হয়েছেন প্রবীণ শ্রমিক নেতা মোঃ চেরাগ আলী। আর সাধারণ সম্পাদক পদে পর পর ৩ বার দায়িত্ব পালনকারী মোঃ আমির হোসেনকে ৭২ ভোটের ব্যবধানে হারিয়ে নতুন নেতৃত্বে আসীন হয়েছেন তরুণ শ্রমিক নেতা ইকবাল হোসেন রিপন।
২ সেপ্টেম্বর শুক্রবার গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সাধারণ শ্রমিকদের রায়ে এ ফলাফল হয়। এতে হাতেগোনা ২/৩টি ছাড়া বেশীরভাগ পদেই নতুন মুখ নির্বাচিত হয়েছেন।
৯টি পদের মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে শ্রমিক নেতা আব্দুল আজিজ, প্রচার সম্পাদক পদে ছমির উদ্দিন এবং কার্যনির্বাহী সদস্যের একমাত্র পদে বশির মিয়া আগেই বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ায় অপর ৬টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনার জন্য ইতোপূর্বে প্রবীণ শ্রমিক নেতা ফারুক আহমদকে প্রধান নির্বাচন কমিশনার মনোনিত করে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। তাঁকে সহযোগিতার জন্য শ্রমিক নেতা মনির হোসেন, কাপ্তান মিয়া, মফিজুর রহমান ও মানিক মিয়াকে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেয়া হয়। সামগ্রিকভাবে নির্বাচন কমিশনের সহযোগিতায় ছিলেন প্রধান অফিস সহকারী রকিব হাসান ও অফিস সহকারী রাজীব শিকদার। প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন শিক্ষক মোঃ খলিলুর রহমান এবং পোলিং অফিসার হিসেবে ছিলেন হিফজুল হক। শান্তি-শৃংখলার রক্ষার দায়িত্বে ছিলো রোভার স্কাউট-এর একটি সুসজ্জিত দল। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩১৩ জন। এরমধ্যে ৩০৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে দক্ষিন সুরমার বঙ্গবীর রোডস্থ ইউনিয়নের প্রধান কার্যালয়ে স্থাপিত একমাত্র ভোটকেন্দ্রে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে গণনা পরবর্তী সন্ধ্যে ৬টায় ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচন চলাকালে শ্রম পরিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শফিকুর রহমান, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটারস, এজেন্টস্ এন্ড পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির উপ-প্রধান উপদেষ্টা ও সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মোস্তফা কামাল এবং কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী, সিলেট জেলা ট্যাংক লরি মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন আহমদ, বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ফেডারেশনের সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, লাউয়াই স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুস ছত্তার, বিশিষ্ট ব্যবসায়ি জুবের আহমদ চৌধুরী খোকন ও রিয়াদ আহমদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে চেরাগ আলী (আনারস) ১৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বাবুল মিয়া (চেয়ার) ১৪২ ভোট পান। সহ-সভাপতি পদে আব্দুল জলিল (ছাতা) পেয়েছেন ১৬৭ ভোট। প্রতিদ্বন্ধী কাউছার আহমদের (আম) প্রাপ্ত ভোটের সংখ্যা ১২২। সাধারণ সম্পাদক পদে ইকবাল হোসেন রিপনকে (হারিকেন) রায় দেন ১৮৭ জন ভোটার। তার প্রতিদ্বন্ধী বাইসাইকেল মার্কার প্রার্থী আমির হোসেন পেয়েছেন ১১৫ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী সোহেল আহমদ (হরিণ) পেয়েছেন ১৫৯ এবং তার প্রতিপক্ষ ওমর ফারুকের (হাতপাখা) প্রাপ্ত ভোটের সংখ্যা ১৩৫। অর্থ সম্পাদক পদে বিজয়ী ইকবাল হোসেন (বালতি) পান ১৯৭ ভোট। তার প্রতিদ্বন্ধী মোবারক হোসেন (মাছ) পেয়েছেন ৮৯ ভোট। ১৮৪ ভোট পেয়ে দপ্তর সম্পাদক পদ লাভ করেছেন আলমগীর হোসেন (কলম)। ডাব প্রতীকের প্রার্থী রমিজ আলী ৯৬ ভোট পেয়ে প্রতিদ্বন্ধিতায় ছিলেন। উল্লেখ্য, এবারের নির্বাচনে সর্বোচ্চ ১৯৭ ভোট পেয়েছেন অর্থ সম্পাদক ইকবাল হোসেন। আর সর্বনিম্ন ৮৯ ভোট পেয়েছেন তার প্রতিদ্বন্ধী প্রার্থী মোবারক হোসেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed