Main Menu

নতুন লাল সবুজ পারাবত ট্রেনের যাত্রা শুরু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ইন্দোনেশিয়া থেকে আনা নতুন ১৬টি কোচ সংযুক্ত সিলেট-ঢাকা রেলপথের লাল সবুজ পারাবত এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু হয়েছে।
সিলেট স্টেশন ম্যানেজার আতাউর রহমান জানান, আজ শুক্রবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নতুন এ পারাবত ট্রেনটি বেলা ২টায় সিলেট রেলওয়ে স্টেশনে এসে পৌছায়। পরে বেলা ৩টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। তিনি জানান নতুন এই ট্রেনের প্রথম দিনের যাত্রী সংখ্যা ভালই ছিল।
রেল সূত্র জানায়, নতুন লাল সবুজ পারাবত ট্রেনে দুইটি কোচ রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত। এছাড়াও রয়েছে প্রথম শ্রেণী ও শোভন চেয়ার কোচ। খাবার গাড়ী রয়েছে একটি। তবে শোভন শ্রেনী নেই বলে জানিয়েছে রেল বিভাগ। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই নতুন ট্রেনটি শুক্রবার সকাল ৬টা ৪০ মিনিটে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে।
দীর্ঘদিন থেকে পারাবতে কোচ সংকট থাকায় আসন সংকটের কারনে যাত্রীরা টিকেট পাচ্ছিলেন না। কোচ সংখ্যা বৃদ্বি করে নতুন এই ট্রেনটি চালুর মধ্য দিয়ে যাত্রী দূর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করছে রেল কর্তৃপক্ষ।

Share





Related News

Comments are Closed