সিলেটে আয়কর বিষয়ক দু’দিন ব্যাপী কর্মশালা উদ্বোধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: অভ্যন্তরীন সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো: নজিবুর রহমান বলেছেন, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা শুধু অর্জন নয়, তা অতিক্রম করবো। তিনি বলেন জাতীয় রাজস্ব বোর্ডে ডিজিটাল ফরমেটে এখন কাজ করা হয়, এতে বিভিন্ন ধরনের সুবিদা হয়েছে। ডিজিটাল বাংলাদেশের কার্যক্রমে যে গতিশীলতা এসেছে সে গতিশীলতার ছোঁয়া লেগেছে জাতীয় রাজস্ব বোর্ডে। আমাদের সহকর্মীরা অত্যন্ত আশাবাদী আমাদের উপর যে লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে, আমাদের নিরন্তর প্রয়াস ও সকলের প্রচেষ্টায় গতবারের মতো বা এর আগের বারের মতো নয়, এবার রাজস্ব লক্ষ্যমাত্রা শুধু অর্জন নয় তা অতিক্রম করতে সক্ষম হবে। নতুন আয়কর আইন প্রণয়ন বিষয়ক দু’দিন ব্যাপী কর্মশালা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে শুক্রবার সকালে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অভ্যন্তরীন সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো: আব্দুর রউফ, যুগ্ম সচিব আমিনুল রব চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ( শুল্ক) মো: ফরিদ উদ্দিন, সদস্য (আয়কর) কালিপদ হালদার, সদস্য (আয়কর) পারভেজ ইকবাল, আব্দুর রাজ্জাক, সদস্য (শুল্ক) ব্যরিস্টার জাহাঙ্গীর হোসেন প্রমুখ। অনুষ্ঠানে মুক্ত আলোচনায় অংশ নেন এফবিসিসিআই, সিলেট চেম্বার অব কমার্স, এমসিসি, সিলেট মেট্রোপলিটন চেম্বার, সিলেট মহিলা চেম্বার, সিলেট জেলা কর আইনজীবি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ। মুল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব (আয়কর নীতি) মো: সাব্বির আহমেদ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রীর নির্দেশে কর বিভাগকে জনমূখি, ব্যবসা বান্ধব ও বিনিয়োগ বান্ধব করার লক্ষ্যে কাস্টমস আইনের খসড়া নীতি চুড়ান্ত করা হয়েছে। তিনি বলেন অর্থমন্ত্রীর নিদের্শনা আছে ২০১৮ সালের মধ্যে আইনটা চুড়ান্ত করতে হবে। সমাজের মানুষের আশা আকাংখার প্রতিফলন গঠতে চলেছে। সকলের জন্য গ্রহণ যুগ্য জনমুখি, ব্যবসা ও রাজস্ব বান্ধব আইন প্রণয়ন করা।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed