বিশ্বম্ভরপুরে ভারতীয় মদের চালান আটক
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিজিবির একটি টহল দল প্রায় সোয়া লাখ টাকার ভারতীয় মদের চালান আটক করেছে। বিজিবির দাবি আটককৃত মদের আনুমানিক মুল্য প্রায় ১ লাখ ৬ হাজার টাকা।
ব্যাটালিয়ন হেডকোয়ার্টার সুত্রে জানা যায়, বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর বিওপির বিজিবির একটি টহল দল শুক্রবার ভোররাতে ওপার থেকে নিয়ে আসা ৭১ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদের চালানটি আটক করে।
টহল কমান্ডার নায়েব সুবেদার মো. ঘাবিবুর রহমান জানান, সীমান্তের মেইন পিলার ১২০৩ এর থ্রী-এস থেকে কমপক্ষে ৯শ গজ বাংলাদেশ অভ্যন্তরে দক্ষিণ গামারীতলা গ্রাম সংলগ্ন এলাকা থেকে মদের বোতলের চালানটি আটক করা হলেও মাদক চোরাচালানের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed