ঠাকুরগাঁওয়ে ফেন্সিডিল ব্যবসায়ী মাজেদ আটক
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও শহরের তিন নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ আলীকে ছুরিকাঘাত করে দুই লক্ষ টাকা ছিনতাইয়ের মামলার মূল হোতা ও ফেন্সিডিল ব্যবসায়ী মাজেদুর রহমান মাজেদকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে তাকে আটক করা হয়।
আটককৃত মাজেদুর রহমান মাজেদ (৩৫) শহরের বসিরপাড়া এলাকার হামিদুর রহমানের ছেলে। সে ঠাকুরগাঁও পৌরসভার পিয়ন পদে চাকুরি করে।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট সন্ধ্যায় অটোরিক্সা ব্যবসায়ী ও শহরের তিন নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী ব্যবসার দুই লক্ষ টাকা নিয়ে রোড ইসলামনগর থেকে মোটর সাইকেলে করে শহরের দিকে আসছিলেন। এসময় তিনি গোবিন্দনগর এলাকার পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে পৌঁছলে মাজেদুর রহমান মাজেদ সহ কয়েকজন সন্ত্রাসী তাঁর পথরোধ করে এবং ছুরিকাঘাত করে দুই লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ছিনতাইয়ের ঘটনার ২৫ আগস্ট বৃহস্পতিবার রাতে মোহাম্মদ আলী বাদী হয়ে মাজেদুর রহমান মাজেদ (৩৫) সহ ৪ জনকে আসামী করে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অন্য আসামীরা হলো- মামুনুর রশিদ মামুন (৪২), এন্তাজুল ইসলাম এন্দা (৩২) ও নিয়ন ইসলাম (২১)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আমজাদ হোসেন বলেন, মামলা দায়েরের পর শুক্রবার ভোরে অভিযান চালিয়ে শহরের বসিরপাড়া এলাকার নিজ বাসা থেকে মামলার মূল হোতা মাজেদুর রহমান মাজেদকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, আটক মাজেদুর রহমানের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে এবং বালিয়াডাঙ্গী থানায় ফেন্সিডিলি ব্যবসায় মামলা রয়েছে। এছাড়া মাজেদুর রহমানের বিরুদ্ধে জমি দখল, মাদক ব্যবসা, ছিনতাই, সাধারণ মানুষকে হয়রানী সহ অনেক অভিযোগ রয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed