গোলাপগঞ্জে শিয়ালের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু
গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় শিয়ালের কামড়ে আহত স্কুল ছাত্র মেহেদি হাসান সৌরভ (৯) মারা গেছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সৌরভ আহমদ গোলাপগঞ্জ পৌর এলাকার রনকেলী নুরুপাড়া গ্রামের রিয়াজ উদ্দিন ড্রাইভারের ছেলে ও রনকেলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর মেধাবী ছাত্র। বৃহস্পতিবার বিকাল ৪টায় নিজ বাড়িতে সৌরভ শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
সৌরভের পিতা রিয়াজ উদ্দীন জানান, আহত হওয়ার পর প্রায় ৬দিন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে ভাল অবস্থায় ছেলেকে নিয়ে বাড়ী ফিরে আসেন। ভালো হওয়ার ১১দিন পর আবার তার ছেলের জ্বর দেখা দেয়ায় তিনি ছেলেকে স্থানীয় ধারাবহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার মেডিকেল অফিসার ডাঃ রায়হান উদ্দীন তার অবস্থা বেগতিক দেখে সিলেট ওসমানী হাসপতালে পাঠিয়ে দেন। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্খাজনক জানিয়ে বাড়ি নিয়ে আসার কথা বলেন। বাড়িতে নিয়ে আসলে তার মৃত্যু হয়।
উল্লেখ্য যে, গত ১৪ আগষ্ট রবিবার সন্ধ্যায় রনকেলী নুরুপাড়া, ধারাবহর, বারকোট সহ আশপাশ কয়েকটি গ্রামে পাগলা শিয়ালের আক্রমনে পুরুষ, মহিলা শিশু সহ ২০ জন আহত হন। সেদিন সৌরভও পাগলা শিয়ালের কামড়ে আহত হয়। আহত অনেকেই উন্নত চিকিৎসা নিয়ে সুস্থ আছেন।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed