ঝিনাইদহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। বন্দুকযুদ্ধে দুই কনস্টেবল আহত হয়েছেন বলে পুলিশ দাবি করেছে।
শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের পিরোজপুর কড়াইতলা নামক স্থানে এ বন্দুকযুদ্ধ হয়।
কালীগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, গভীর রাতে পিরোজপুর কড়াইতলায় সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা হচ্ছে- এমন খবরে পুলিশের একটি টহল দল অভিযানে যায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দুটি হাত বোমা নিক্ষেপ করে। পুলিশও পাল্টা গুলি চালালে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়।
ওসি জানান, প্রায় ১৩ মিনিট ধরে চলা এ বন্দুকযুদ্ধে পুলিশ কমপক্ষে ১৭ রাউন্ড গুলি ছুঁড়েছে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ এক ডাকাতকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি শাটার গান, এক রাউন্ড গুলি ও ৫টি হাত বোমা উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, নিহতের স্বজনরা লাশ সনাক্ত করে জানিয়েছেন, নিহত মো. লাল মিয়া (৪৬) ঝিনাইদহের হরিনাকুন্ডুর রঘুনাথপুর ইউনিয়নের নারায়নপুরের মোঃ খলিলের ছেলে। তারা জানান, লাল মিয়া ৫/৬ দিন যাবৎ নিখোঁজ ছিলেন। খোঁজাখুঁজির একপর্যায়ে আজ শুক্রবার লালের লাশ পাওয়া গেছে।
Related News
ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের কেশবপুর উপজেলার একটি ধানখেতের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও একRead More
যশোরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের অভয়নগরে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।Read More



Comments are Closed