বিশ্বনাথে ঈদকে সামনে রেখে গরু চুরি বৃদ্ধি
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে কোরবানী ঈদকে সামনে রেখে গরু চুরি বুদ্ধি পেয়েছে। গত দুইদিনে উপজেলার বিভিন্ন জায়গায় ৩টি গরু চুরি হয়েছে। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা। ফলে গরু চুরির আতংকে রয়েছেন এলাকাবাসী।
জানা গেছে, গত রোববার রাতে বিশ্বনাথ সদর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আমিনুল ইসলামের গোয়াল ঘরের তালা ভেঙ্গে একটি ষাড়, একই রাতে কারিকোনা গ্রামের আমির আলীর একটি ষাড় ও সোমবার রাতে দেওকলস ইউনিয়নের মজলিসপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুল মজিদের গোয়াল ঘর থেকে একটি ষাড় চুরি হয়।
আবদুল মজিদ বলেন, সোমবার রাতের কোনো এক সময় গোয়াল ঘরের তালা ভেঙে চোরদল আমার বড় একটি ষাড় নিয়ে যায়। যার আনুমানিক মূল্য হবে ১ লাখ টাকা।
এ ব্যাপারে বিশ^নাথ থানার ওসি আবদুল হাই বলেন, কোরবানী পর্যন্ত গরু ব্যবসায়ীসহ আইশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed