বিয়ানীবাজারে ছয় প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার পৌরশহরের ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৮ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরে পৌরশহরের মেসার্স মা ফার্মেসী, কাশেম গ্রোসারী, জনতা স্টোর, বিসমিল্লাহ হোটেল, মকবুল হোটেল এন্ড রেস্টুরেন্ট ও হোটেল যামিনিতে অভিযান চালানো হয়।
জানা যায়, ফার্মাসিস্ট ছাড়া ফার্মেসী পরিচালনা করা, অস্বাস্থ্যকর পরিবেশে খোলা খাবার, পরিমাপক যন্ত্রের সঠিক ব্যবহার না করা ও মেয়াদ উত্তীর্ণ মালামাল রাখার অপরাধে ভ্রাম্যমান আদালত মেসার্স মা ফার্মেসী, কাশেম গ্রোসারী, জনতা স্টোর, বিসমিল্লাহ হোটেল ও হোটেল যামিনীকে ১ হাজার টাকা এবং মকবুল হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জামান এর নেতৃত্বে এ অভিযানে অংশ নেন উপজেলা স্যানেটারী ইন্সিপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক হারুনুর রশিদ এবং বিয়ানীবাজার থানার উপ-পরিদর্শক জসিম উদ্দিন।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed