বিশ্বনাথে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। সোমবার রাতে উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের পূর্ব শ্বাসরাম গ্রামের সৌদি প্রবাসী শিপলু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতদল প্রবাসীর ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইলসেটসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুঠ করে নিয়ে যায়।
ক্ষতিগ্রস্থ পরিবারের বরাত দিয়ে পূর্ব শ্বাসরাম গ্রামের ফয়েজ আহমদ জানান, সোমবার দিবাগত রাত ২টার দিকে ১০/১২ জনের ডাকাতদল প্রবাসীর ঘরের কলাপসেবল গেইটের তালা ও দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে পরিবারের সদস্যদেরকে অস্ত্রের মূখে জিম্মি করে ফেলে। এসময় ডাকাতদল ঘরে থাকা ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ৩০ হাজার টাকা, ৩টি মোবাইল সেট ও মূল্যবান কাপড়সহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুঠ করে নিয়ে যায়।
এব্যাপারে বিশ^নাথ থানার ওসি আবদুল হাই বলেন, বিষয়টি আমাদের কেউ অবহিত করেনি। তবে খোঁজ নিয়ে বিষয়টি তিনি দেখবেন বলে জানান।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed