Main Menu

জৈন্তাপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার


মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মৃত্যু নিয়ে এলাকায় ধুম্রজালের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১ বছর পূর্বে আসামপাড়া গুচ্ছগ্রামের প্রবাসী রমিজ উদ্দিনের সাথে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে হয় একই গ্রামের সফুর আলীর মেয়ে অযুফা (১৯)’র। বিয়ের পর হতে অযুফা শশুর বাড়ীতে বসবাস করে আসছে। কিন্তু ৩০ আগষ্ট মঙ্গলবার বিকাল ৩টার দিকে বাড়ীর পার্শ্ববর্তী টিলার কাছে গাছের সাথে অযুফা’র লাশ ঝুলতে দেখতে পায় এলাকার লোকজন। প্রবাসীর স্ত্রী মৃত্যুর বিষয়টি তৎক্ষনিক ভাবে এলাকায় ছড়িয়ে পড়লে সৃষ্টি হয় নানা গুঞ্জন।
খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ সফিউল কবিরের নির্দেশে ঘটনাস্থল হতে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এদিকে নিহতের পিতা সফুর আলী জানান তার মেয়েকে হত্যা করে আত্মহত্যার নাটক করেছে অযুফার শশুর আউয়াল ও দেবর তাজুল ইসলাম। অপরদিকে ঘটনার পর হতে তাজুল ইসলাম (২২) পলাতক রয়েছে। যার ফলে সন্দেহের তীর এখন আউয়াল মিয়ার ছেলে তাজুলের দিকে।
এবিষয়ে নিহতের পিতা সফুর আলী বাদী হয়ে মামলা দায়ের করবেন বলে জানান।
এবিষয়ে থানার অফিসার ইনচার্জ সফিউল কবির জানান- খবর পেয়ে এসআই নাসির ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রির্পোট তৈরী করে নিহতের লাশ থানায় নিয়ে আসে। ময়না তদন্তের জন্য লাশ সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর বুঝা যাবে হত্যা নাকি আত্মহত্যা। নিহতের পিতার পক্ষে কোন অভিযোগ এখনও পাইনি। অভিযোগ পেলে এবং পিএম রির্পোট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে বর্তমানে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Share





Related News

Comments are Closed