সিলেটে জাপা নেতা শামীমের ৩ বছরের কারাদন্ড
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয় পার্টি সিলেট মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক ইশরাকুল হোসেন ওরফে শামীম (৪৮)কে ৩ বছর ২ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেছেন আদালত। সিলেটে জেলা ও দায়রা জজ বাস ভবনের সীমানা নির্ধারণে বাঁধা দেওয়া ও কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দেওয়ার মামলায় রোববার এ রায় প্রদান করে আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রমে কারাদন্ড দিয়েছেন ।
সিলেটের মহানগর হাকিম আদালতের (দ্বিতীয় আদালত) বিচারক হরিদাশ কুমার এ রায় ঘোষনা করেন।
দন্ডপ্রাপ্ত ইশরাকুল রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাঁকে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন আদালতের সহকারী কৌঁসুলি (এপিপি) খোকন কুমার দত্ত। দন্ডপ্রাপ্ত আসামী শামীম দক্ষিণ সুরমা থানার তেলিরাই গ্রামের গৌছুল হোসেনের পুত্র এবং বর্তমানে নগরীর কাজিটুলা বিহঙ্গ ৮/১ নম্বর বাসার বাসিন্দা।
রায়ের সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০০৯ সালের ৭ সেপ্টেম্বর সিলেট নগরীর কাজিটুলা এলাকায় জেলা ও দায়রা জজের বাসভবনের পূর্ব-উত্তর দিকের সীমানা নির্ধারণ করার সময় ওই এলাকার বাসিন্দা ইশরাকুল বাঁধা দেন। তিনি সীমানা নির্ধারণের খুঁটি উপড়ে ফেলে কর্মকর্তা ও কর্মচারীদের হুমকিও দেন। এ ঘটনায় ১৬ সেপ্টেম্বর জেলা ও দায়রা জজ আদালতের নাজির মনসুর আহমদ বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার নং- ৭৭ (১৭-০৯-২০০৯)। দীর্ঘ তদন্ত শেষে কোতোয়ালী থানার এসআই মোঃ মোফাজ্জুল হোসেন ২০১০ সালের ২৫ ফেব্রুয়ারি ইশরাকুলকে একমাত্র অভিযুক্ত করে আদালতে এ মামলার অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। ২০১১ সালের ২২ মার্চ আদালতে অভিযোগ গঠন হলে মামলার ১০ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামী ইশরাকুল হোসেন ওরফে শামীমকে ৪৪৭/৩৫৩ ও ৫০৬ ধারায় দোষী সাব্যস্ত করে তাকে উল্লেখিত দন্ডাদেশ প্রদান করা হয়।
Related News
সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলা থেকে ৭০ বিএনপি নেতাকর্মী খালাস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম বদরউদ্দিন আহমদRead More
মৌলভীবাজারে ৪ হত্যা মামলার রায়, ১০ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে পৃথক চারটি হত্যা মামলায় গত দুই মাসে ১০ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More



Comments are Closed