Main Menu

রাজশাহীতে এবার নিখোঁজদের অনুসন্ধানে পুলিশ

রাজশাহী থেকে হাবিব জুয়েল : রাজশাহীতে বিভিন্ন সময় নিখোঁজ হওয়াদের তালিকা নিয়ে এবার মাঠে নেমেছে আইন-শৃঙ্খলা বাহিনী। নিখোঁজরা কেউ এরই মধ্যে কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়েছেন কিনা এ বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নিখোঁজ হওয়ার আগে তারা কাদের সঙ্গে মিশতেন, কী করতেন, কোন রাজনৈতিক আদর্শে বিশ্বাস করতেন, পরিবার, বন্ধু ও সমাজের অন্য সবার সঙ্গে তাদের আচার-ব্যবহার কেমন ছিলো ইত্যাদি বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। যাচাই করা হচ্ছে হঠাৎ করেই তাদের আচরণগত পরিবর্তন হয়েছিলো কিনা।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অনুপস্থিত ৩০ শিক্ষার্থীর ব্যাপারেও অনুসন্ধান চলছে। তাদের অবস্থান শনাক্তের জন্য চেষ্টা করা হচ্ছে। অনুসন্ধানের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এ কারণে তালিকায় থাকাদের নাম এখনই গণমাধ্যমে দেওয়া হচ্ছে না।
তবে পরিপূর্ণ তথ্য পেলে অবশ্যই তা গণমাধ্যমকে জানানো হবে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed