Main Menu

রাজশাহীতে আওয়ামীলীগ নেতা গ্রেফতার

রাজশাহী থেকে হাবিব জুয়েল : রাজশাহী মহানগরীতে পুলিশের নিকট থেকে আসামী ছিনতাই ও সরকারী কাজে বাধা প্রদান মামলার এজাহার ভূক্ত ৩নং আসামী মনিরুল ইসলাম (২৮)কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে মতিহার থানার এসআই মাসুদ রানা ও সঙ্গীয় ফোর্স নগরীর মিজানের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মনিরুল মতিহার থানাধীন মিজানের মোড় (চর-শ্যামপুর) এলাকার আব্দুস সামাদের ছেলে। সে কাঁটাখালী পৌরসভাধীন ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।

উল্লেখ্য, গত ৩১ জুলাই রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন মিজানের মোড় এলাকায় মির্জাপুর ফাঁড়ীর এটিএসআই কামরুল নাটোর বড়াইগ্রাম থানার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী ফেন্সিডিলের ডিলার আক্কাসকে গ্রেফতার করেন। ওই সময় আব্দুস সামাদের ছেলে মনিরুল এর নেতৃত্বে স্থানীয় অনুমানিক ৩৫/৪০ জন মাদক ব্যবসায়ী দলবদ্ধ হয়ে এটিএসআই কামরুল ও কন্সটেবল ফিরোজকে লাঞ্চিত করে জোর পূর্বক আসামী ছিনতাই করে নেয়।

এ বিষয়ে পুলিশকে কর্তব্যকাজে বাধাদান, পুলিশকে হত্যার উদ্দেশ্যে আক্রমন ও আসামী ছিনতাই করার অপরাধে আসামীদের বিরুদ্ধে এটিএসআই মোঃ কামরুজ্জামান বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০/২৫ জনকে আসামী করে মতিহার থানায় মামলা দায়ের করেন। মতিহার থানার মামলা নং-৩৬, তারিখ ৩১-০৭-২০১৬ ইং।

Share





Related News

Comments are Closed