দোয়ারাবাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়াররাবাজারে পানিতে ডুবে সাবিনা আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সাবিনা আলীপুর গ্রামের এমাদ মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় সাবিনা বাড়িতে কাউকে দেখতে না পেয়ে বাড়ির সামনে খোঁজ করতে যায়। এসময় বাড়ির সামনে থাকা পুকুরে সে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।
« রাজশাহীতে এবার নিখোঁজদের অনুসন্ধানে পুলিশ (Previous News)
(Next News) বখাটের ছুরিকাঘাতে আহত ছাত্রী রিশা মারা গেছে »
Related News
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জায়গা-জমি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধRead More
ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করেRead More



Comments are Closed