এই কবুতরের দাম ৬০ লাখ টাকা!
বৈশাখী নিউজ ডেস্ক: শুনতে অবাক লাগলেও ঘটনা সত্যি। গোলাবি নামের এই কবুতরটি বিক্রি হয়েছে ৬০ লাখ টাকায়! নিলামে উঠানোর পরই একের পর এক দাম হাকান ক্রেতারা। সেই নিলামের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ছড়িয়ে পড়েছে।
কুয়েতে এই কবুতরটি বিক্রি হয়েছে প্রায় দুই লাখ ৮১ হাজার দিরহামে। বাংলাদেশি টাকায় ৫৯ লাখ ৮০ হাজার। তবে এই কবুতর যেন তেন কবুতর নয়। বিশেষ কিছু গুণের কারণেই এটি অন্যান্য কবুতর থেকে আলাদা। সে চমৎকার অ্যাক্রোব্যাটিক পারফর্ম করে। তাই চড়া দামেই তাকে বিক্রি করা হয়েছে।
যদিও অনেকে কড়া সমালোচনাও করেছেন একটি কবুতরের দাম এত কিভাবে হয়? যদি এই কবুতরের স্বর্ণের পাখা হত, তাহলে হয় তো মানা যেত।
সূত্র: গালফ নিউজ
Related News
বউকে ছেড়ে ৫২ বছরের শাশুড়িকে বিয়ে করলেন ৩৫ বছরের যুবক!
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলায় এক অদ্ভুত পারিবারিক ঘটনার ভিডিও সামাজিকRead More
যে দেশে ৯৬ বছরেও কোনো শিশু জন্ম নেয়নি
আর্ন্তজাতিক ডেস্ক: বিশ্বের নানা প্রান্তে জন্মহার হ্রাস নিয়ে যখন রাষ্ট্রপ্রধানরা দুশ্চিন্তায়, তখন ইউরোপের একটি দেশRead More



Comments are Closed