রাজশাহী আদালতে আট বিচারকের পদ শূন্য
রাজশাহী থেকে হাবিব জুয়েল: রাজশাহী আদালতের জজশীপের জেলা ও দায়রা জজ এর পদটি প্রায় দেড় মাস থেকে শূন্য রয়েছে। একই সাথে এ জজশীপের ৯ সহকারী জজের মধ্যে ৫টি পদেই বিচারক নেই। দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারকের পদটিও রয়েছে শুন্য। ফলে রাজশাহীর বিচারাঙ্গনে বিচার কার্যক্রমে দীর্ঘ সূত্রিতার সৃষ্টি হয়েছে। পাশাপাশি বিচার প্রার্থী মানুষেরও বেড়েছে হয়রানি।
সূত্রমতে, বদলি এবং অবসর জনিত কারনে বিচারকের এসব পদ শূন্য হয়েছে। গত ২৭ জুন অবসরে যান জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানম এবং ২৮ জুলাই অবসরে যান দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক খলিলুর রহমান। পাশাপাশি বাগমারা, তানোর, দূর্গাপুর, বাঘা ও চারঘাট এজলাসের সহকারী জজ’র পদও শূন্য রয়েছে।
দীর্ঘ সময় পদ থাকলেও পদায়ন নাই অতিরিক্ত সদর সহকারী জজের। এই পদটি বরাবর শূন্যই থাকে। বিচারক না থাকার কারনে একজন বিচারককে পালন করতে হয় অতিরিক্ত দায়িত্ব। এতে করে বিচার কার্যক্রম হারায় তার স্বাভাবিক গতি। এতে করে ভোগান্তি বাড়ে বিচার প্রার্থী মানুষের। বিচারক স্বল্পতার কারনে অনেক ক্ষেত্রে দিনান্তরের মধ্যদিয়ে শেষ হচ্ছে মামলার কাজ। এছাড়াও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ ও ৪ পদও রয়েছে শূন্য। আর দীর্ঘসময় শূন্য রয়েছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৪-এর পদটিও।
এ বিষয়ে রাজশাহী আদালতের সাবেক পিপি এ্যাডভোকেট কামরুল মনির ও এ্যাডভোকেট একরামুল হক বলেন- রাজশাহীর বিচারাঙ্গনে অধিক সংখ্যক বিচারকের পদ শূন্য হওয়ায় মামলা নিয়ে চরম বিপদে এবং ভোগান্তিতে পড়েছেন বিচার প্রার্থীরা। এছাড়াও একজন বিচারককে কয়েকটি আদালতের মামলা দেখতে হচ্ছে। এতে করে বিচারক, বিচারপ্রার্থী এবং আইনজীবীদের পড়তে হচ্ছে সংকটে। বিলম্বিত হচ্ছে বিচারিক কার্যক্রম।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed