কমলগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের লক্ষীপুর শ্রীশ্রী রাধাকৃষ্ণ সনাতনী যুব ফোরামের আয়োজনে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে ২৫ আগস্ট বৃহষ্পতিবার দিনব্যাপী নানা কর্মসুচী পালিত হয়েছে।
লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মসুচীর মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, পদাবলী কীর্ত্তন, ভজন কীর্ত্তন প্রভৃতি। বিকাল ৫টায় মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফোরামের সভাপতি স্বপন দেবনাথ (সাগর) এর সভাপতিত্বে ও সাংবাদিক পিন্টু দেবনাথ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ১নং রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল। বিশেষ অতিথি ছিলেন ২নং পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জনিয়ার তওফিক আহমদ বাবু, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু ছায়েম মো. আব্দুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি মধুসূদন পাল, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাশ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, অধ্যাপক বিষ্ণুপদ রায় চৌধুরী, শিক্ষক শেখর গোস্বামী, স্থানীয় ইউপি সদস্য এখলাছ মিয়া, সায়েক আহমদ, প্রধান শিক্ষক অশোক রঞ্জন চক্রবর্তী, শিক্ষক তপন দেবনাথ, ফোরামের উপদেষ্টা ননী দেবনাথ, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতা মাইকেল দেবনাথ প্রমুখ। দিনব্যাপী অনুষ্ঠানে বিপুল সংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed