Main Menu

ফুলবাড়ীতে ট্র্রাক্টরের চাকায় পৃষ্ঠ হয়ে যুবকের মৃত্য

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ট্র্রাক্টরের চাকায় পৃষ্ঠ হয়ে সুমন চন্দ্র (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ১০টায় দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের বাজিতপুর মোড় নামক স্থানে মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে।

নিহত সুমন চন্দ্র দিনাজপুর সদর উপজেলার রাজাপুকুর গ্রামের ধিরু রায়ের ছেলে। তিনি ফুলবাড়ীর লাভলী ফুড ইন্ড্রাষ্টিজে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষ্যদর্শিরা জানায়, মোটরসাইকেল আরোহী সুমন দিনাজপুর থেকে ফুলবাড়ী আসার পথে বাজিতপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্র্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুমন রায়ের মৃত্যু হয়।

Share





Related News

Comments are Closed