হযরত শাহ জাহান (রা.) ওরস ১৩, ১৪ ও ১৫ মাঘ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হযরত শাহজালাল (রহ.) ওফাত দিবস ও ওরস উপলক্ষে ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহ জাহান (রা.) এর মেজরটিলা এলাকার জাহানপুরস্থ মাজার প্রাঙ্গনে বৃহস্পতিবার বাদ যোহর মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুস্টিত হয়।
মাজার কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আলোচনা সভায় এ বছর বাংলা সালের ১৩, ১৪ ও ১৫ মাঘ ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহ জাহান (রা.) ওরস আয়োজনের সিদ্বান্ত নেয়া হয়। এছাড়া হযরত শাহ জাহান (রা.) মাজারের জায়গায় একটি মাদ্রাসা গড়ে তোলার ব্যপারেও আলোচনা করেন এলাকাবাসী। এ অঞ্চলের শিক্ষার্থীদের উপযুক্ত আরবি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে প্রস্তাবিত মাদ্রাসা এই অঞ্চলে অগ্রনী ভূমিকা পালন করবে বলে মত দেন সকলে। এ বিষয়ে আগামীতে বৃহ্ত্তর ৮ গ্রামের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করার সিদ্বান্ত নেয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: আব্দুল গনি। উপস্থিত ছিলেন মাজারের খাদিম নিজাম মিয়া, মাওলানা শামসুল ইসলাম। এছাড়া দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মনিরুজ্জামান বুলবুলী। সভায় উপস্থিত ছিলেন, নজরুল হক চৌধুরী, মো: সাগর আহমদ, আব্দুল কাইয়ুম শাহ, মো তাহের আলী, শেখ মো: আনচার মিয়া, মো: ফারুক মিয়া, মো: আব্দুল কাদির, মাওলানা সালমান হোসেন চৌধুরী প্রমুখ।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed