বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে জমি সক্রান্ত বিরোধের জের ধরে দু-পক্ষের সংঘর্ষে অনন্ত ১৫ আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার লামাকাজি ইউনিয়নের সোনাপুর গ্রামের বারিক মিয়া ও কালা মিয়ার লোকজনের মধ্যে সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-সিরাম মিয়া, বারিক মিয়া, সিদ্দিকুর রহমান, সুমন মিয়া, নানু মিয়া, কালা মিয়া, মামুন। অন্য আহতদের নাম জানাযায়নি। এর মধ্যে গুরুতর আহতদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় উভয় পক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে লামাকাজি ইউপি চেয়ারম্যান বলেন, সংঘর্ষের ঘটনার বিষয়টি আপোষ-মিমাংসার চেষ্টা চলছে।
জানা গেছে, উপজেলার সোনাপুর গ্রামের কালা মিয়া ও বারিক মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি সক্রান্ত বিরোধ চলে আসছেন। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এরই এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এতে উভয় পক্ষের অনন্ত ১৫জন আহত হন।
বিশ্বনাথ থানার ওসি আবদুল হাই বলেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed