সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মদের চালানসহ ১জন গ্রেফতার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সীমান্তে বিজিবি পৃথক অভিযান চালিয়ে প্রায় দেড় লাখ টাকা মুল্যের দু’টি ভারতীয় মদের চালান সহ এক চোরাচালানীকে গ্রেফতার করেছে।
সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের বিজিবির হেডকোয়ার্টার সুত্রে জানা যায়, জেলার বিশ্বম্ভপুর উপজেলার মাছিমপুর বিওপির বিজিবির একটি টহল দল বৃহস্পতিবার সকালে সোনাতলা নামক এলাকা থেকে ৯৬ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদের একটি চালান আটক করেছে। যার আনুমানিক মুল্য প্রায় ১ লাখ ৩৮ হাজার টাকা।
অপরদিকে জেলার তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্তের এক মাদক চোরাচালানীকে ভ্রাম্যমাণ আদালত ৬ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছেন। দন্ডপ্রাপ্ত মো. পারভেজ মোশারফ উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে। বিজিবি পারভেজের হেফাজতে থাকা ৬ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদের বোতল জব্দ করেছে। জব্দকৃত মদের মুল্য প্রায় ৯ হাজার টাকা।
তাহিরপুর উপজেলার লাউড়েরগড় বিওপির বিজিবির একটি টহল দল বুধবার সন্ধায় স্থানীয় একটি কমিউনিটি ক্লিনিকের পাশ থেকে পারভেজকে ৬ বোতল অফিসার্স চয়েজ মদের বোতল সহ তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। পরে রাতে পারভেজকে ট্যাকেরঘাটে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অঞ্জন দাশ তাকে ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন। রায় প্রদানের পর বৃহস্পতিবার সকালে পুলিশ তাকে জেলা কারাগারে পাঠিয়েছে।
Related News
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More
৫ বছরেও শেষ হয়নি সুনামগঞ্জে সোমেশ্বরী সেতুর কাজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাসিন্দাদের স্বপ্নের সেতু এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। উপজেলার চারটিRead More



Comments are Closed