Main Menu

জঙ্গি সন্দেহে শাবির আরও দুই শিক্ষার্থী আটক

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জঙ্গি সন্দেহে আর দুই শিক্ষার্থীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (২৪ আগস্ট) বিকেলে পৃথক অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করা হয়। এই নিয়ে শাবির মোট ছয় শিক্ষার্থীকে জঙ্গি সন্দেহে আটক করা হলো।

আটকৃতরা হচ্ছে- পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থী রোকনুজ্জামান রানা ও ইন্ড্রাসট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থী মেহেদী হাসান তুহিন। রানা’র গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়া এলাকায়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক রাশেদ তালুকদার আটকের তথ্য নিশ্চিত করে জানান, র‌্যাব পরিচয়ে সাদা পোশাকের একদল সদস্য বিকেলে তপোবন এলাকা থেকে রানাকে এবং সুরমা আবাসিক এলাকা থেকে তুহিনকে আটক করে নিয়ে যায়।

এর আগে গত ১৮ জুলাই ইন্ড্রাসট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের আব্দুল আজিজ, ২ আগস্ট একই বিভাগের ইফাদ আহমেদ চৌধুরী নাহিদ, ৩ আগস্ট ব্যবসা প্রশাসন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ জুয়েল আহমদ, ১৮ আগস্ট কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাদমান আবেদীনকে আটক করেছিল কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা।

Share





Related News

Comments are Closed