Main Menu

সিরাজগঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের কামারখণ্ড উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)-১২ সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন। বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, নিহতেরা হলেন- মো. ছানোয়ার হোসেন ছানু ও লুৎফর রহমান।

সিরাজগঞ্জ র‌্যাবের কোম্পানি কমান্ডার হাসিবুল আলম জানান, এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি পাইপগান, দুটি ছুরি ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। নিহত দুইজনের নামেই একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে র‍্যাবের এই কর্মকর্তা জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed