Main Menu

সন্ত্রাস-জঙ্গি প্রতিরোধে বাংলার মানুষ জেগে উঠেছে : শিক্ষামন্ত্রী

বৈশাখী নিউজ ২৪ ডটকম: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, স্বাধীনতার মুল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে দারিদ্রমুক্ত, নিরক্ষরমুক্ত, উন্নয়নশীল দেশে হিসেবে গড়ে তোলা। স্বাধীনতার পরাজিত শত্রæরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে দেশকে উলঠো পথে নিয়ে যায়। তার সুযোগ্য কন্যা ডিজিটাল বাংলাদেশের রুপকার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সর্বক্ষেত্রে বাংলাদেশ যখন দ্রæত এগিয়ে যাচ্ছে। ঠিক তখনি দেশীয়-আন্তজার্তিক চক্রান্তে বাংলাদেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলা চালিয়ে বিদেশী-সাধারণ মানুষকে হত্যা করে এ দেশের উন্নয়নে বাধাগ্রস্থ করতে চায়। জঙ্গি-সন্ত্রাসীদের স্থান এই বাংলাদেশে হবে। সন্ত্রাস-জঙ্গিদের প্রতিরোধ করতে বাংলার সর্বস্তরের মানুষ জেগে উঠেছে। কিছু বিপথগামী শিক্ষাথীরা এই কাজে জড়িয়ে পড়েছে। আমাদের নতুন প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে শিক্ষক-অভিভাবক সহ সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি আরো বলেন, আগামী প্রজন্মকে সব কিছুতে পারদর্শী হতে হবে। শিক্ষা গ্রহণের পাশাপাশি খেলাধুলার সুস্থ পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে। আধুনিক সুযোগ সুবিধার সাথে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় স্টেডিয়াম উন্নয়নে কাজ করা হচ্ছে। খেলাধুলা শরির গঠনের পাশাপাশি মানসিক বিকাশ ঘটায়।
বিয়ানীবাজার উপজেলার ১নং আলী নগর ইউনিয়নের রামধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত দ্বিতল ভবন উদ্বোধন, ১নং আলী নগর ইউনিযনের ৪নং ওয়ার্ডে আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মাহতাব উদ্দিন স্মরণে শোক সভা, বিয়ানীবাজার উপজেলা স্টেডিয়ামের প্যাভিলিয়ন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন, উজেলা আওয়ামীলীগের সাথে আয়োজিত মতবিনিময় সভায় অতিথি বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
বুধবার বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মু: আসাদুজ্জামান এর সভাপতিত্বে এবং সহ সাধারণ সম্পাদক নূরুল হকের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি সামসুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হারুনুর রশিদ দিপু, শিক্ষামন্ত্রীর এপিএস মাকসুদুল ইসলাম আউয়াল, পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শুক্কুর, কেন্দ্রীয় যুবলীগের সদস্য এডভোকেট মোহাম্মাদ আব্বাছ উদ্দিন, ক্রীড়া সংস্থার সহ সভাপতি আবুল হোসেন খছরু, অহিদুর রেজা মাছুম, পৌর সভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ প্রমুখ।

Share





Related News

Comments are Closed