ঝিনাইদহের শৈলকুপায় শরবত পানে হত্যা
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় জিহাদ (৩০) নামের এক যুবককে শরবত পানে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নতুনভক্ত মালিথিয়া গ্রামে। অভিযুক্ত একই গ্রামের মসলেম উদ্দিন ঘটনার পরপরই পলাতক রয়েছে।
নিহত জিহাদের শ্বাশুড়ি কুলসুম বেগম অভিযোগ করেন, গত দশ মাস আগে তার মেয়ের সাথে বরিশাল জেলার আলী আকবর শেখের ছেলে জিহাদের বিয়ে হয়। সেই থেকে সে এখানে বসবাস শুরু করে। ৫/৬ মাস আগে প্রতিবেশী মসলেম উদ্দিনের সাথে তার জামাই পোল্ট্রি ফার্মের ব্যবসা শুরু করে। কিছুদিন পরে আর্থিক লেনদেন নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়।
মৃত্যুর কয়েকদিন আগে মসলেমের মোবাইল হারানোর ঘটনাকে কেন্দ্র করে তার (জিহাদ) উপর কুফরি কালাম করে। এ ঘটনায় জিহাদ অসুস্থ্ হয়ে পড়লে তাকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সে সুস্থ্ বলে বাড়ি পাঠিয়ে দেয়।
মঙ্গলবার সন্ধায় মসলেম তাকে সুস্থ্ করার জন্য পার্শ্ববর্তী মাগুরা জেলার চর চাকদা গ্রামের হাফেজিয়া মাদ্রাসার হুজুর আব্দুল মালেককে তাদের বাড়িতে নিয়ে আসে। হুজুর আমার জামাইকে চিনির শরবত পান করায়। এর কিছুক্ষন পরেই জিহাদ মৃত্যুর কোলে ঢলে পড়ে।
শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম বলেন, বুধবার লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। আপাতত অপমৃত্যু মামলা হয়েছে। হত্যার আলামত পেলে মামলা নেওয়া হবে।
Related News
যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৪
বৈশাখী নিউজ ডেস্ক: যশোর শহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে সরকারবিরোধী ঝটিকা মিছিলের ঘটনায় চারজনকেRead More
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষাথীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) র্যাগিং, মারধর, হয়রানি ও মাদকসেবনের অভিযোগে ৩০ শিক্ষার্থীকে বিভিন্নRead More



Comments are Closed