স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ
কুলাউড়া অফিস: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
রাজনগর উচ্চ বিধ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ২৩ আগস্ট মঙ্গলবার সকালে স্কুলে আসার পথে ১২ বছর বয়সী ৭ম শ্রেণির এক ছাত্রীকে টিলাগাঁও ইউনিয়নের আমানীপুর গ্রামের বটল মিয়ার পুত্র মাছুম আহমদ ও তার সহযোগিরা সিএনজি অটোরিক্সা যোগে অপহরণ করে। অপহৃতা স্কুল ছাত্রীকে কর্মধা ইউনিয়নের পরিত্যক্ত ইকোপার্ক এলাকায় নিয়ে ধর্ষণ করে। খবর পেয়ে স্কুল ছাত্রীর পরিবারের লোকজন অজ্ঞান অবস্থায় ইকোপার্ক এলাকা থেকে তাকে উদ্ধার করে বিকেলে কুলাউড়া হাসাপাতালে ভর্তি করেন।
কুলাউড়া হাসপাতাল থেকে স্কুল ছাত্রীকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিনয় ভূষণ রায় জানান, এ ব্যাপারে ধর্ষিতার পরিবার পুলিশকে অবহিত করেনি। তারপরও আমরা তদন্ত করে দেখবো।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed