Main Menu

শাবিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষা বর্ষ থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ নামে নতুন একটি বিভাগ চালু করা হয়েছে। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আমিনুল হক ভুঁইয়ার সভাপতিত্বে সিন্ডিকেটের ২শতম সভায় এই বিভাগ চালুর অনুমোদন দেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস জানায়, নতুন এই বিভাগে আসন সংখ্যা হবে ৩০টি। বিভাগটি ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনলজির অধীনে থাকবে। নতুন বিভাগটি চালু হলে শাবিতে বিভাগের সংখ্যা হবে ২৮টি। শাবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আমিনুল হক ভুঁইয়া নতুন বিভাগ চালুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed