সিলেটে বিউবো কর্মচারীদের সমাবেশ ও কর্ম বিরতি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিউবো) কোম্পানিতে রূপান্তরের প্রতিবাদে এবং প্রক্রিয়া বন্ধের দাবীতে সিলেটে বিক্ষোভ সমাবেশ ও কর্ম বিরতি কর্মসূচী পালন করেছে শ্রমিক-কর্মচারীরা।
টানা কর্মসূচীর দ্বাদশ দিনে মঙ্গলবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিউবো) কোম্পানিতে রূপান্তরের প্রতিবাদে এবং প্রক্রিয়া বন্ধের দাবীতে সিলেটে বিক্ষোভ সমাবেশ ও ৩ ঘন্টা কর্ম বিরতি কর্মসূচী পালন করেছে শ্রমিক-কর্মচারীরা। সিলেট বিউবো শ্রমিক কর্মচারী-কর্মকর্তা ঐক্য পরিষদের ব্যানারে এসব কর্মসূচী পালন করেন তারা।
সকাল থেকে সিলেট বিউবো শ্রমিক কর্মচারী-কর্মকর্তা ঐক্য পরিষদের ব্যানারে এসব কর্মসূচী পালন করেন তারা। দুপুরে বাগবাড়িস্থ সিলেট বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলীর কার্যালয়ের সামনে সমাবেশ করেন তারা। সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট বিউবো শ্রমিক কর্মচারী-কর্মকর্তা ঐক্য পরিষদের আহবায়ক ও সিলেট বিদ্যুৎ বিক্রয় বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী ও রতন কুমার বিশ্বাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আব্দুল কাদির, সদস্য প্রকৌশলী উজ্জ্বল কুমার মহোন্ত, বিউবো সিলেট অঞ্চলের উপপরিচাল আব্দুস সত্তার, প্রকৌশলী জিন্নাত আলী, ডিপ্রকৌস এর সহসভাপতি মো. ইয়াসির ইকরাম, ডিপ্রকৌস এর কেন্দ্রীয় সদস্য হায়দার আলী, ডিপ্রকৌস সিলেটের সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগের সিলেট-সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি শুক্কুর আহমদ, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম ,বিউবো সিলেট-সুনামগঞ্জের শ্রমিক নেতা স্বপন চক্রবর্তী, মো. মুস্তাকিম, জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বাছিত শেরো ,সাধারণ সম্পাদক সুরমান আলী, ডা. রাকিব আহমদ দেওয়ান, বিউবো সিলেটের সহ-পরিচালক রুহুল আমীন প্রমুখ।
বক্তারা বলেন- শেখ হাসিনা কৃষক-শ্রমিক মেহনিত মানুষের নেত্রী। আমাদের বিশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিদ্যুৎ সেক্টরের কথা চিন্তুা করে, শ্রমিকদের কথা চিন্তা করে, দেশবাসীর কথা চিন্তা করে বিউবো শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের ন্যায্য দাবী মেনে নিবেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরণ অঞ্চল দেশের কোন এলাকাতেই কোম্পানীতে রুপান্তর যুক্তিসঙ্গত নয়। এ পর্যন্ত যতগুলো কোম্পানি গঠিত হয়েছে সেগুলো লাভজনক অবস্থায় পৌছতে পারেনি। বর্তমানে বিউবোতে সেবার মান, রাজস্ব আদায় সহ সকল অবস্থায় কোম্পানীর চেয়ে ভালো অবস্থানে রয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কোম্পানী হলে সারাদেশের গ্রাহকরা হয়রানীর শিকার হবেন অতিরিক্ত বিল দিতে হবে শুধু তাই নয় কোম্পানী বিদ্যুৎ বিভাগের কোন সফলতা নিয়ে আসতে পারবে না। তাই দেশের স্বার্থে বিউবোকে কোম্পানী করা থেকে বিরত থাকার প্রয়োজন। সারাদেশে বিদ্যুৎ ঘাটতি কমিয়ে যখন উৎপাদন বেড়েছে তখন একটি কুচক্রি মহল তাদের ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য বিউবোকে কোম্পানিতে রূপান্তরের ষড়যন্ত্র শুরু করেছে। বক্তারা আরও বলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানিতে রূপান্তরের প্রক্রিয়া বন্ধ করা না হলে সিলেটসহ সারাদেশে যে আন্দোলন চলছে তা অব্যাহত থাকবে।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed