সিলেটে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫
বিশেষ প্রতিনিধি: সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় ছাত্রলীগের উপর ছাত্রদলের হামলার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যে ৬টার দিকে পাঠানটুলাস্থ নর্থইস্ট সিএনজি পাম্পের সামনে একটি চায়ের দোকানে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন নামজুল ইসলাম (২২), সুশান্ত তালুকদার অপিদ (২৩), নাভিদ তালুকদার (১৯), আল আমিন (২২) ও রিয়াদ মজুমদার (২২)। তাদেরকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদেও মধ্যে নাজমুল ইসলামের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১১টার দিকে সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডে ফরিদ নামে এক যুবককে মারধর করে স্ট্যান্ডের লোকেরা। খবর পেয়ে ছাত্রদল নেতা উসমান গনি সহ কয়েক জন এগিয়ে আসলে তাদেরকে ধাওয়া করা হয়। ছাত্রলীগ কর্মীরা উসমান গণিকে ধাওয়া করেছে এমন ধারণায় আজ একটি চায়ের দোকানে নাদেল গ্রুপের অনুসারী ছাত্রলীগ কর্মীদের উপর হামলা চালায় উসমান গনির অনুসারী ছাত্রদল কর্মীরা।
এদিকে, ছাত্রদল নেতা ওসমান গণি ও আজিজুর আহমদ সোমবার রাতে এক বিবৃতিতে বলেন সোমবার সন্ধ্যায় নগরীর পাঠানটুলা পেট্রোল পাম্পে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে সংর্ঘষের ঘটনার সাথে তাদের কোন সম্পৃক্ততা নেই।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed